যশোর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ১০৫ জনকে পাঠানো হয়েছে।এ নিয়ে যশোরে এ পর্যন্ত হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ২ হাজার ২৩৯ জনকে। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৯০১ জনকে।তবে আইসোলেইশনে পাঠানো এক নারীর নমুনা পাঠানো হয়েছে।
যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন জানান,যশোরে আইসোলেইশনে পাঠানো এক নারীর নমুনা পাঠানো হয়েছে।গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ১০৬জনকে।এর মধ্যে যশোরের অভয়নগরে ৪জন, বাঘারপাড়ায় ৩জন,চৌগাছায় ২৪জন, যশোর সদর উপজেলার ২৭জন,ঝিকরগাছা উপজেলায় ১জন,কেশবপুরে ৩০জন, মণিরামপুরে ১৩জন ও শার্শা উপজেলায় ৪জনকে।একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫৫জনকে।
তিনি আরো বলেন,যশোরের চৌগাছার হাকিমপুর গ্রামে এক নারী শনিবার(২৮শে মার্চ) সন্ধ্যায় চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।হাসপাতালের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে আইসোলেশনে পাঠিয়ে দেন।রবিবার(২৯শে মার্চ)তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।তবে যশোরে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি।
কেএ/বার্তাবাজার