করোনাভাইরাস প্রতিরোধে বেতাগীতে চান্দখালী সহ বেশ কিছু বাজারে সচেতনতা মূলক অভিযান চালিয়েছে পটুয়াখালী র্যাব-৮। রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিনের নেতৃত্বে চান্দখালী বাসষ্ট্যান্ড, মন্নানের হাট কালিকাবাড়ি, কাওনিয়া বাজার, সহ মির্জাগঞ্জের সুবিদখালি বাজারের আশেপাশে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময়, হকার এবং বিভিন্ন ভাসমান দোকানগুলোকে অনির্দিষ্ট কালের জন্য বসতে নিষেধ করেছে পটুয়াখালী র্যাব-৮। এছাড়া দেশের বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জনবহুল স্থানগুলোতে আসতে নিষেধ করেন র্যাব -৮।
এ বিষয়ে র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন বলেন, আমরা পটুয়াখালী র্যাব-৮ এর পক্ষ থেকে দেশের করোনাভাইরাসের বর্তমান যেই অবস্থা সেটা প্রতিরোধের লক্ষে জনগণকে সচেতন করতে আজকে আমাদের এই প্রয়াস।
যেহেতু জন-সমাগম বেশি হয় সেখানেই করোনা অক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জনগণ যাতে কোন জায়গাতে ভীড় করতে না পারে। পাবলিক প্লেসে ঘনঘন না যায়।
এবং কি কি কারণে করোনাভাইরাস হতে পারে, সেটা সকলকে জানাতেই আজকে আমরা মাঠে নেমেছি। করোনাভাইরাসের বর্তমান অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা সকলকে আহবান জানিয়েছি যে, প্রয়োজন ছাড়া আপনারা জনসমাগমস্থলে আসবেন না।
তিনি আরো বলেন, আজকে আমরা যে সকল ভসমান দোকান উঠিয়ে দিয়েছি সেগুলো যাতে আর সেই জায়গাতে বসতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার