তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে পাঁচ জুয়াড়ির কারাদণ্ড

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা এলাকা হতে বিকেলে জুয়া খেলার সময় আটক ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে ৫ জুয়ারীকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

আজ রোববার (২৯ মার্চ) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার (ভার.) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান গ্রামের রইস উদ্দীনের পুত্র আইবুল হক (৩৮), আব্দুল লতিফের পুত্র রহিদুল ইসলাম (৩৫), ফইমদ্দীনের পুত্র আলাউদ্দীন (৫৫), আবু তালেবের পুত্র মো. ওমর ফারুক (২৪) এবং একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের তইরদ্দীনের পুত্র মজিবর রহমান (৫০)।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই শাহাদত হোসেনসহ সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর