করোনাভাইরাস: ঠাকুরগাঁওয়ে হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’ বিস্তার রোধে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) জেলার পীরগঞ্জ উপজেলার নাকটিতে শহীদ আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, এদিন সকাল ১০ টায় ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ সদস্য জাহিদুর হক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোষরানীগঞ্জ ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম রাজা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে নাকাটিহাট শহীদ আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পীরগঞ্জ ডিএন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ মোস্তফা, নাকাটিহাট শহীদ আবদুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈবর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামীম, বাংলাদেশ ছাত্রলীগ, কোষারাণীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান আসিক, স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ফারুক আহমেদ, ফ্রি হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কোষরানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রায় দুই হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া নাকটিবাজার ও এর আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
এসময় সেচ্ছাসেবীরা দিনব্যাপী জনসচেতনতা তৈরীর পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন বলে জানা গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর