করোনা পরিস্থিতিতে বাংলাদেশও কাবু। সরকারর সাধারণ ছুটির কারণে একরকম লকডাউনেই পড়ে গেছে দেশ। আর দেশের এমন অবস্থায় বিপদে দেশের নিম্ন আয়ের মানুষেরা। তাদেরকে একবেলা খাবার জোগাড় করার চিন্তায় থাকতে হচ্ছে। এমনই এক সঙ্কটপূর্ণ সময়ে আসার আলো নিয়ে এগিয়ে এলো বিদ্যানন্দ ফাউন্ডেশন।
করোনার কারণে সমস্যায় পড়া ৫ লক্ষাধিক মানুষের কাছে তারা পৌছে দিবেন খাবার। ইতোমধ্যে ৪০০ টন চাল, ডাল, তেল ও লবণ কেনার কার্যক্রম শুরুও করেছে তারা। এই পরিমাণ আরও বাড়তে পারে বলেও তাদের ধারণা।
রোববার (২৯ মার্চ) ফাউন্ডেশনের ঢাকা শাখার কর্মকর্তা সালমান ইয়াসিন জানান, করোনা সংকটে খাবারের জন্য কেউ যদি কষ্ট করে তাহলে এক টাকায় আহার অথবা বিদ্যানন্দের সাথে যোগাযোগ করলে খাবার পৌছে দেয়া হবে।
বার্তাবাজার/এসজে