মানিকগঞ্জের সিংগাইরে করোনা প্রকিরোধে উপজেলার জামির্ত্তা ইউনিয়নে প্রতিটি পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, হ্যান্ড গ্লোব বিতরন করা হয়েছে।
সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধিদের হাতে এসব দ্রব্য সামগ্রী তুলে দেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল হালিম রাজু। এদিকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগর এর পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের প্রতিনিধি দল চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সিংগাইরে দরিদ্র পরিবারের মাঝে পৌছে দেন।
কেএ/বার্তাবাজার