করোনার কারণে জার্মানির মন্ত্রীর আত্মহত্যা

জার্মানির হেসের স্টেট মিনিস্টার থমাস শেফারের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ২৯ মার্চ ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড রেল লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে পুলিশ। খবর ডয়েচে ভেলের।

জার্মানি পুলিশ প্রথমে ধারণা করছেন, হেসের স্টেট মিনিস্টার থমাস শেফারের আত্মহত্যা করেছেন।

জার্মানির দৈনিক ফ্রাঙ্কফুর্ট অ্যালজেমিন জেইতুং খবর প্রকাশ করেছে মৃত্যুর আগে মন্ত্রী শেফার স্ত্রীর জন্য একটি নোট দিয়ে যান। ওই নোটে তার এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত পাওয় গেছে ।

তদন্তকারীরা ধারণা করছেন, সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসের সংকটময় অবস্থার মধ্যে মন্ত্রী শেফার বিভিন্ন জায়গায় ঘুরেছে। এই সংকটময় পরিস্থিতিতে তিনি মানুষের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি দেখছিলেন। আর তিনি এই কাজ করতে গিয়ে চরম অবসাদে ভুগছিলেন। এরজন্যই
৫৪ বছর বয়সী থমাস শেফার আত্মহত্যার পথ বেচে নিয়ে থাকতে পারেন।

উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা ধরা পড়েছে ৫৫২ জনের শরীরে। আর এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৪৫৫ জনের।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, জার্মানিতে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৫৫২ জনের শরীরে। সব মিলিয়ে মারা গেছেন ৪৫৫ জন।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর