গ্রামের লোকদের বাঁচাতে গাছেই কোয়ারেন্টাইনে ৭ তরুণ!

নিজেদের বাড়িতে আলাদা কক্ষ নেই। তাই গাছেই কোয়ারেন্টাইনে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন পশ্চিমবঙ্গের ৭ যুবক।

জানা যায়, ভারতজুড়ে লকডাউন ঘোষণার আগের দিনই চেন্নাই শহর থেকে গ্রামের বাড়ি পুরুলিয়ায় ফিরে আসে তারা। বাড়িতে ফেরার আগে থানা এবং হাসপাতালে দেখা করলে হাসপাতালের চিকিৎসক তাদেরকে পরামর্শ দিয়েছেন কোয়ারেন্টাইনে থাকার। কিন্তু বাড়িতে আলাদা কক্ষ না থাকায় তারা বিপদে পড়ে যায়।

অবশেষে হাতি তাড়ানোর জন্য গ্রামের উচুঁগাছে তৈরী করা মাচাতেই তারা আশ্রয় নিলেন। গাছের নীচে তাদের জন্য খাবার রেখে যেতো পরিবারের লোকজন।

সাত যুবকের একজন বিজয় সিং লায়া জানান, নিজে এবং পরিবারকে রক্ষায় গাছে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বাড়িতে আলাদসা কোনো কক্ষ নেই তাই আমরা গাছেই থাকছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর