সারাবিশ্বে দাপিয়ে, কাঁদিয়ে এখন বাংলাদেশেও এসেছে করোনা ভাইরাস। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সরকারর ঘোষনায় এক রকম লকডাউনে পুরো দেশ।
আর এই রকম লকডাউনে সবচেয়ে বিপদে আছে দেশের নিম্ন আয়ের মানুষগুলো। তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এবার সমাজের নিম্ন আয়ের সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নিজের এলাকা বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল,সাবানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণ করেন।
হিরো আলম জানান, আমি ক্ষুদ্র মানুষ। হিরো হওয়ার যোগ্য না হয়েও হিরো হয়েছি এই মানুষদের জন্যই। তা দেশের এমন খারাপ সময়ে আমি অসহায় মানুষদের জন্য কিছু করতে পারছি বলে নিজেকে ধন্য মনে করছি।
বার্তাবাজার/এসজে