ডিএমপির উদ্যেগে উত্তরা বিভাগের মাধ্যমে দুস্থদের মাঝে খাবার বিতরন

আজ (রবিবার) রাজধানীর উত্তরা বিভাগের মাধ্যমে দুস্থ, অসহায় মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ভিড় ও জনসমাগম সৃষ্টি না করে উত্তরা বিভাগের মাধ্যমে পুলিশ ভ্যানে এসব খাবার বিতরণ করা হয়।

উত্তরা বিভাগের প্রত্যেকটি থানার গাড়ি সকাল থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর উদ্যোগে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবালের মাধ্যমে উত্তরা পূর্ব ও এয়ারপোর্ট জোনের এসি জনাব খন্দকার রেজাউল আহসান ওউত্তরা পশ্চিম ও তুরাগ জোনের এসি সচীন মল্লীক ও প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জগন করোনা ভাইরাস পরিস্থিতিতে এইখাবার সামগ্রী বিতরণ করেন গরীব অসহায় মানুষের মাঝে।

এসময় উত্তরা পশ্চিম ও তুরাগ জোনের এসি সচীন মল্লীক বলেন “প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ করবে ডিএমপি। সেই লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদকামাল শৈবাল এর প্রতি। এ সময় সাধারণ মানুষ তথা দুস্থ ও গরীব অসহায়দের মুখে কিছুটা সুখের হাসি ফুটে উঠে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর