বাঙালি কখনো হারেনি, আমরা কখনো হারব না: প্রধানমন্ত্রী

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খাদ্যে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের চালাতে পারব, পাশাপাশি আমরা অনেককে সহযোগিতা করতে পারব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রোববার (২৯ মার্চ) গণভবনে সাংবাদিকদের প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে এবং সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আমাদের কাছে বন্ধুপ্রতীম দেশ, যারা সহযোগিতা চেয়েছে আমরা তাদের সহযোগিতা করতে পারব। সেই সক্ষমতা আমাদের আছে। মানবিক কারণেই আমরা সেটা করব। শুধু নিজের দেশই নয়, অন্যদেরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেব।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি কখনো হারেনি, আমরা কখনো হারব না। এ আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর