ডিএমপির উদ্যেগে উত্তরখান থানায় দুস্থদের মাঝে খাবার বিতরন
আজ (রবিবার) রাজধানীর উত্তরখান থানার উদ্যেগে দুস্থ, অসহায় মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ভিড় ও জনসমাগম সৃষ্টি না করে উত্তরখান থানার পুলিশ ভ্যানে করে এসব খাবার বিতরণ করা হয়।
উত্তরখান থানার তিনটি গাড়ি সকাল থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর উদ্যোগে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবালের মাধ্যমে দক্ষিনখান ও উত্তরখান জোনের এসি জনাব মোঃ ফয়সাল হোসেন ও উত্তরখান থানার অফিসার ইনচার্জ জনাব হেলাল উদ্দীন করোনা ভাইরাস পরিস্থিতিতে উত্তরখান জোনে নগরীর অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে ।
এ সময় উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হেলাল উদ্দীন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হেলাল উদ্দীন বলেন “প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ করবে ডিএমপি। সেই লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি উত্তরা জোনের উপ-পুলিশকমিশনার অথবা জনাব নাবিদ কামাল শৈবাল এর প্রতি এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরখান ও দক্ষিণখান থানা) মোঃ ফয়সাল হোসেন এর প্রতি। এ সময় সাধারণ মানুষ তথা দুস্থ ও গরীব অসহায়দের মুখে কিছুটা সুখের হাসি ফুটে উঠে।
কেএ/বার্তাবাজার