শার্শা উপজেলায় একহাজার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

যশোরের শার্শা উপজেলায় এক হাজার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার(২৯শে মার্চ)শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,যারা হতদরিদ্র ও দিনমজুর দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে এই খাদ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমাদের শার্শা উপজেলায় ১১ টি ইউনিয়নে অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আছেন,আপনারা এই দুঃসময়ে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসুন।যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।প্রতিটি প্যাকেটে ১০কেজি চাল, ১কেজি ডাল,২কেজি আলু ও একটা সাবান রয়েছে।তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রতিটি ইউনিয়নে এটি তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর