পটুয়াখালীতে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ১০ দিন সতর্কতা জারীর তৃতীয় ও চতুর্থ দিনে ( ২৮ ও ২৯ মার্চ) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু বিতরন করা হয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও জীবানুনাশক ঔষধ ছিটানোর জন্য ফায়ার সার্ভিসের সিনয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মেদর কাছে প্রয়োজনী ঔষধ ক্রয়ের জন্য নগদ টাকা দেয়া হয়েছে বলেও সদর ইউএনও লতিফা জান্নাতী জানান।
করোনা প্রতিরোধে সহায়তা হিসাবে দরিদ্র দিনমজুরদের তালিকা করে পর্যয়ক্রমে চাল, ডাল ও আলু বিতরন কার্যক্রম চালু থাকবে বলেও জানান ইউএনও লতিফা জান্নাতী।
কেএ/বার্তাবাজার