কুর্মিটোলা হাসপাতালে করোনার লক্ষণ নিয়ে একজনের মৃত্যু

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার লক্ষণ নিয়ে করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেন, তবে ওই লোক করোনায় আক্রান্ত ছিলেন কি না। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এখনও নিশ্চিত করতে পারেনি।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গতকাল মারা গেলেও নমুনা সংগ্রহ করা হয়েছে আজ রোববার সকালে। সন্ধ্যা নাগাদ ফলাফল জানা যাবে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, তার করোনার মারাত্মক লক্ষণ ছিল। মারা যাওয়া ওই রোগীর স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে অসুস্থ অবস্থায় রোগীকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার প্রস্রাবের সমস্যা নিয়ে ভর্তি হতে আসেন এক রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় জরুরি বিভাগ থেকে ওই রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির সুপারিশ করা হয়।

পরে আইসিইউ চিকিৎসক গেল ১০ দিন জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ লক্ষণ দেখে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর