করোনার মাঝেও প্রথমিকের শিক্ষকদের জন্য সুখবর!

সচরাচর প্রতি মাসের ৩ থেকে ৪ তারিখের মাঝেই বেতন পান দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। তবে এইবার ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় অনেক শিক্ষকই ছিলেন ঠিক সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কায়।

তাদের সব শঙ্কা দূর করে সুখবর জানালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মো. ফসিউল্লাহ। করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণা হলেও সকল শিক্ষকদের বেতন ঠিক সময়েই দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

রোববার (২৯ মার্চ) ফসিউল্লাহ জানান, বেতন নিয়ে শিক্ষকদের শঙ্কার কোনো কারণ নেই। বরাবরের মতই নির্দিষ্ট সময়ে তাদের বেতন জমা হয়ে যাবে একাউন্টে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর