ডিএমপির উদ্যেগে দক্ষিনখান থানায় দুস্থদের মাঝে খাবার বিতরন

আজ (রবিবার) রাজধানীর দক্ষিণখান উদ্যেগে দুস্থ, অসহায় মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ভীর ও জনসমাগম সৃষ্টি না করে দক্ষিনখান থানার পুলিশ ভ্যানে এসব খাবার বিতরণ করেন। দক্ষিনখান থানার তিনটি গাড়ি অদ্য সকাল থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর উদ্যোগে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবালের মাধ্যমে দক্ষিনখান জোনের এসি জনাব মোঃ ফয়সাল হোসেন ও দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ জনাব শিকদার মোঃ শামীম হোসেন করোনা ভাইরাস পরিস্থিতিতে দক্ষিনখান জোনে খাবার বিতরণ করেনগরীব অসহায় মানুষের মাঝে।

এসময় দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শিকদার মোঃ শামীম, অপারেশন ওসি মোঃ সারোয়ার আলমসহ অন্যান্যপুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিকদার মোহাম্মদ শামীম বলেন “প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষেরখাবার সরবরাহ করবে ডিএমপি। সেই লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার অথবা জনাব নাবিদ কামাল শৈবাল এর প্রতি এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরখান ওদক্ষিণখান থানা) মোঃ ফয়সাল হোসেন এর প্রতি। এ সময় সাধারণ মানুষ তথা দুস্থ ও গরীব অসহায়দের মুখে কিছুটা সুখের হাসি ফুটে উঠে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর