২০১৩ সালে নির্মাণকাজ শেষ হয়েছিল রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেট। এরপর ব্যবসায়ীদের বাঁধার কারণে সেটি আর চালু হয়নি। এবার চালু হবে ডিএনসিসির এই মার্কেটটি। তবে ব্যবসার কাজে নয়। করোনা হাসপাতাল হিসাবে চালু হবে মার্কেটটি। ৩ হাজার শয্যা বিশিষ্ট করণা হাসপাতাল হিসাবে এই বহুতল ভবনটিকে ব্যবহার করতে চায় সরকার।
মহামারী করোনা মোকাবিলায় ঢাকা ও দেশের বড় বড় হাসপাতালগুলোর সাথে আলাপ করে সমন্বয়ের মাধ্যমেই এই হাসপাতাল খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল হাসান বলেন, কুরমিটোলা হাসপাতালকে আমরা দ্রুত করোনা ভাইরাস হাসপাতালে রুপান্তর করবো।এছাড়া মহাখালীতে যে ডিএনসিসি মার্কেকটটা আছে সেটা নিয়েও আময়াদের পরিকল্পনা আছে। ঐখানে প্রায় ৩ হাজার বেড বসানো যাবে।
এছাড়াও বড় বড় যায়গাগুলোকে হাসপাতালে রুপান্তর করার পরিকল্পনাও সরকারের আছে বলে তিনি জানান।
বার্তাবাজার/এসজে