হবিগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

হবিগঞ্জের মাধবপুরে আদার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৯ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায় , সিলেটের সুনামগঞ্জে কর্মরত পুলিশের এসআই আনোয়ারুল আলম খানের বাড়ির রান্না ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতদল। ৮-১০ জনের ডাকাতদল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে তার বৃদ্ধ মা শাহেদা খানম ও ভাই আইনজীবী শাহীনুর আলম খানের হাত পা বেঁধে ফেলেন। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর