শার্শায় ব্লিচিং পাউডার বিতরণ

যশোরের শার্শা উপজেলাকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে নিজ উদ্যোগে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্লিচিং পাউডার বিতরণ করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

রবিবার (২৯শে মার্চ) সকালে শার্শা উপজেলা চত্বরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে এই ব্লিচিং পাউডার হস্তান্তর করা হয়।

ব্লিচিং পাউডার বিতরণ সম্পর্কে উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন,শার্শা উপজেলাকে জীবানুমুক্ত করতে চাই এজন্য এই ব্লিচিং পাউডার বিতরণ করেছি।দেশের এই ক্রান্তিকালে সকলে উচিৎ একসাথে করোনা মোকাবিলা করা।সচেতন থাকা ও সুস্থ থাকা।

ব্লিচিং পাউডার বিতরনের সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা পূলক কুমার মন্ডল,সহকারি কমিশনার (ভূমি)মোঃ খোরশেদ আলম চৌধুরীসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন মেম্বররা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর