করোনায় স্পেনের রাজকুমারী মারিয়ার মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। করোনা ভাইরাসের সংক্রমণে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের মৃত্যু হলো।

ফেসবুকে মারিয়া টেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ।

তিনি জানান, মারিয়া টেরেসার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন।

বার্তাবাজার/কে/জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর