ফের শুরু হলো আকিজের করোনা হাসপাতালের নির্মাণ কাজ

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ফের শুরু হলো করোনা হাসপাতালের নির্মাণ কাজ। ৩০১ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। রোববার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন আকিজ গ্রুপের এক কর্মকর্তা ।

এর আগে, শনিবার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল নির্মাণে বাধা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি। এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করেছেন তারা। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন , আমরা আশা করি, সরকার আমাদের সিরিয়াসলি সাপোর্ট দেবে। আমাদের নেসেসারি (প্রয়োজনীয়) ক্লিয়ারেন্সগুলো তাড়াতাড়ি করে দেবে। পাশাপাশি সরকার আমাদের সব ধরনের সুবিধা দেবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর