করোনা সন্দেহে নোয়াখালীতে ৪ বাড়ি লকডাউন ঘোষণা

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় করোনা সন্দেহে একজন অটোরিকশা চালকের বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোবায়ের বাজার এলাকার ওই চারটি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর