গভীর রাতে খাদ্য সহায়তা প্রদান করলেন যশোরের এসপি

যশোর শহরের শংকরপুর-ইসহাক সড়কসহ আশপাশের এলাকা ঘুরে ২৫০ দরিদ্র পরিবারের কাছে নিজ হাতে খাদ্য সহযোগিতা প্রদান করলেন যশোরের পুলিশ সুপার (এসপি)মুহাম্মদ আশরাফ হোসেন।রবিবার(২৯শে মার্চ)রাত পৌনে তিনটার সময় থেকে শুরু করে এসপি মুহাম্মদ আশরাফ হোসেন রাতভর দরিদ্র পল্লীর বাসিন্দাদের নিজের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

শহরের ইসহাক সড়কের দরিদ্র পল্লীর বাসিন্দা হামিদ আলী বলেন,আনুমানিক রাত ৩ টার দিকে হঠাৎ আমার ঘরের দরজায় কড়া নাড়লে আচমকা ভয়ে লাফিয়ে উঠি।তখনই বাইরে থেকে বলে উঠলেন,প্লিজ ভয় পাবেন না,আমি আপনাদের জেলার এসপি।তবুও প্রাণভয়ে দরজা খুলে অবাক হয়।সত্যিই তাই!স্বয়ং(এসপি)সহ পুলিশ কর্মকর্তারা প্যাকেট ভর্তি খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন আমার মতো হতো দরিদ্রের বাসায়।পুলিশ কর্মকর্তারা তাকে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেন। এজন্য আগামীতেও প্রধানমন্ত্রী ঘোষিত সাহায্যের পাশাপাশি (এসপি)নিজেও সাহায্য করবেন বলে আশ্বাস দিয়ে যান পাশের বাড়িতে।হামিদ আলী আরো বলেন,যে খাদ্যদ্রব্য পুলিশ আমাদেরকে দিয়েছেন আমি ও আমার স্ত্রী প্যাকেট খুলে দেখলাম তাতে চাল,ডাল,তেল এবং সাবান রয়েছে।

এ সময় আবেগ ধরে রাখতে না পেরে হামিদ কান্নাজড়িত কণ্ঠে বললেন,আমরা সব সময় পুলিশের ভয়ে থাকি,সেই পুলিশ এই দুর্দিনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এসপি স্যারের প্রতি আল্লাহর কাছে দোয়া রইলো।

যশোর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন,নভেল করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সমাজে খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে এসপি নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছেন।
এ খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)মোহাম্মদ সালাউদ্দিন শিকদার,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃগোলাম রব্বানী শেখ,(খ-সার্কেল)জামাল আল-নাসের,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ অপু সরোয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার(এসপি)মুহাম্মদ আশরাফ হোসেন বলেন,অসহায় মানুষদের পাশে থাকা অতি আনন্দের।এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এ কার্যক্রম চলতে থাকবে।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন,আমার একটাই অনুরোধ এই পরিস্থিতে আপনারা অসহায় লোকজনের পাশে দাঁড়াবেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর