“মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে পাকুন্দিয়াবাসী” এই শিরোনামে গত ২১ মার্চ বিকেলে বার্তাবাজারে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর কতৃপক্ষ মশক নিধন কার্যক্রমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবার (২৯ মার্চ) সকালে মশা নিরোধক স্প্রে ছিটানোর কাজের উদ্ভোধন করেন পাকুন্দিয়া পৌর মেয়র আক্তরুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডো মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার, পৌর কমিশনার শামীম আহমেদ, উজ্জল আশরাফী, শরিফুল ইসলাম সুজন প্রমুখ।
মেয়র জানান, আজ রবিবার থেকে মেশিন দিয়ে স্প্রের কার্যক্রম শুরু করেছি পৌরসভার সকল গ্রামের প্রতিটি বাড়িতে মশা নিধনে স্প্রে করা হবে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস