করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে রোববার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট) বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
জনসমাগম এড়াতে বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় তার নিজস্ব কর্মী দিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় শতাধিক রিকশাচালক ও হত দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
বার্তা বাজার / এম এস