রোববার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনা ভাইরাসের কারনে আবদ্ধ থাকা কর্মহীন অসহায় মানুষের আলু পেয়াজ,১০ কেজি চাল প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামীলীগ কার্যালয়ে খাদ্যদ্রব্য বিতরণ করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদ্দুজামান খান ।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুর রহমান আজাদ জানান, আমরা প্রথম পর্যায়ে শুরু করেছি এবং খাদ্য দ্রব্য বিতরণ ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস