সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ২৩২ জনকে হোম কোয়ারেন্টানের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৩৮৯ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টান থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১০৯ জনকে।
এদিক, শনিবারও ভারতে আটক থাকা ১০৪ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছে। তবে, ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।
অপরদিকে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টানেল আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও স্বাস্থ্য বিভাগ। বন্ধ ঘোষনা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গোহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। ভোমরা স্থল বন্দর সহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস