করোনা টেস্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নভেল-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। রোববার (২৮ মার্চ) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দুপুরে বাসা থেকে যুক্ত হয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি করোনায় আক্রান্ত নই। টেস্ট করেছি; কোয়ারেন্টাইনে নই। এ মুহূর্তে সবাই যেভাবে রয়েছেন; আমিও সেভাবে আছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিস পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট) দেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে।

জাহিদ মালেক আরো বলেন, কারো সর্দি বা কাশি হলেই তিনি করোনা আক্রান্ত এ কথা ঠিক নয়। আপনারা চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নেন।এদিকে করোনার কারণে দেশ যে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে তা শেষে পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর