টিউমারে আক্রান্ত হয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

টিউমারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন শরিফাইন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ শে মার্চ) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

খাদেমুল হারামাইন শরিফাইন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দাসরদিঘীর পাড় গ্রামে। তার পিতার নাম শাহজাহান খান। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পরিবারের বরাত দিয়ে সহপাঠীরা জানান, গত ২৫ শে মার্চ শরীরে অসুস্থতা অনুভব করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তার পাকস্থলীতে টিউমার ধরা পড়লে ২৬ তারিখে তার অপারেশন করানো হয়। অপারেশনের পর অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রবিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার, এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর