করােনা ভাইরাস প্রতিরােধে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে জীবাণুনাশক পানি স্প্রে করছে পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রবিবার (২৯শে মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মুল সড়ক সার্কিট হাউস থেকে শুরু করে পঞ্চগড় বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলােমিটার সড়কে এ জীবানু নাশক পানি স্প্রে করা হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিরঞ্জন সাহা জানান, করােনা ভাইরাস প্রতিরােধে আমরা প্রতিদিনই পঞ্চগড় জেলা শহরের মুল সড়কগুলােতে জীবানু নাশক পানি স্প্রে করছি। আজ জেলা শহরের সার্কিট হাউস হয়ে ডিসি অফিস থেকে পঞ্চগড় বাস টার্মিনাল এবং পঞ্চগড় শহরের কাঁচা বাজারের পর্যন্ত প্রায় ২ কিলােমিটার সড়কে জীবানু নাশক পানি স্প্রে করা হচ্ছে। আমাদের গাড়ি সল্পতা রয়েছে। আমাদের যদি আর কয়েকটি গাড়ি থাকতো তাহলে আমরা আরো বেশি এলাকায় জীবাণু নাশক পানি স্প্রে করতে পারতাম।
বার্তা বাজার / ডাব্লিও.এস