পিপিই ও মাস্ক বিতরণ করলো ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ

করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক ডা. আব্দুল গণি মোল্লার কাছে হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ হতে ৩০০ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও ২০০০ মাস্ক হস্তান্তর করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি।

গতকাল শনিবার ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগের এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি, নগর আওয়ামী লীগের সাবেক নেতা আজিজুল হক রানা এবং হাসপাতালের কর্মকর্তারা।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর