পাবনা পৌর এলাকায় জীবাণুনাশক স্প্রে

করোনা প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কে জীবানুনাশক স্প্রে করেছে পাবনা পৌরসভা।
রোববার সকালে শহরের আব্দুল হামিদ সড়ক, হাসপাতাল সড়ক, বড়বাজার, রুপকথার গলি ও নিউমার্কেট এলাকায় জীবানুনাশক ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পৌর সভার সচিব সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম ও পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ।

এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনসহ মোট ৮৭৪ জনকে হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর