ফরিদপুরের বোয়ালমারীতে ইট ভাটার ট্রলির চাপায় তৈয়ব মোল্যা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত জুয়েল ইটভাটা থেকে ট্রলি গাড়ীতে পিকেট নিয়ে তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রীজের ওপর দিয়ে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘লাশ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করেছে। সেখানে লাশের ময়না তদন্ত করা হবে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস