করোনা থেকে মুক্ত জাস্টিন ট্রুডোর স্ত্রী

নভেল করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন সোফি জর্জি ট্রুডো। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী । সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য দিয়েছেন সোফি নিজেই। তিনি লিখেছেন, ‘আগের থেকে অনেক ভালো আছি। চিকিৎসকেরা বলেছেন আমি ঝুঁকিমুক্ত।’

ট্রুডোর অফিস থেকে ১২ মার্চ জানানো হয়, লন্ডন থেকে ফেরার পর সোফি জর্জি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার করোনাভাইরাস ধরা পড়ে। তখন থেকে প্রধানমন্ত্রী এবং তার পুরো পরিবার সঙ্গনিরোধ অবস্থায় জীবনযাপন শুরু করেন। যদিও ট্রুডো এবং তার তিন সন্তানের করোনা সংক্রান্ত কোনো লক্ষণ দেখা দেয়নি।

জাস্টিন ট্রুডো প্রতিদিন তার বাসভবনের সামনে থেকে সংবাদ সম্মেলন করছেন। গত শনিবার তিনি জানান, তার স্ত্রী ভালো আছেন। উল্লেখ্য, কানাডায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৬ জন মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৪৫ জন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর