বিশ্বব্যাপী করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশজুড়ে সরকার নানান উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য সচেতনতায় অনেকে ব্যবহার করছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। কিন্তু ব্যবহার শেষে পাবনায় রাস্তাঘাটে অলিতে-গলিতে বিভিন্নস্থানে ফেলা হচ্ছে এসব স্বাস্থ্যসামগ্রী।
ফলে পাবনায় বাতাসে মিশে যাচ্ছে নানান ভাইরাস। পাবনায় বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ আদোও জানে কী এই সব স্বাস্থ্যসামগ্রী কি ভাবে ব্যবহার করতে হয়। কী ভাবে তা সংরক্ষণ করতে হয়। একটু সচেতনতার মাধ্যমে আমরা এই মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পাড়ি।
এদিকে করোনাভাইরাস ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে পাবনার সব বিপণি বিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি লকডাউনও ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, ল সহ সব ধরনের গণপরিবহন। সাধারণ মানুষকে ঘরমুখো করতে নেয়া হয়েছে নানান উদ্যোগ।
স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। চলছে জেলায় জেলায় নানান কর্মসূচি।
বার্তা বাজার / ডাব্লিও.এস