করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে পুরো দেশ প্রায় লকডাউন। এ অবস্থায় ঘর থেকে বেরোতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় দিনমজুরদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।
জানা যায়,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি ইউনিয়নের ৬৫হাজার টাকা বরাদ্দকৃত অনুযায়ী ১ হাজার হত দরিদ্র ও দিনমজুর পরিবারকে ১০ কেজি চাল,সুকনা খাবারের মধ্য ১ কেজি ডাল,১কেজি পেঁয়াজ, ১কেজি তেল,১কেজি আলু, ১কেজি চিড়া, ১কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট,১টি সাবান প্রদান করা হয়।
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ উপজেলার ৯ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে নিজ নিজ এলাকার দিনমজুরদের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য এ খাবার সামগ্রীগুলো বিতরণ করেছেন।
তিনি জানান,প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে যেতে না পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই রিকশাচালক, দিনমজুর ও হত দরিদ্রদের পরিবারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস