বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চিকিৎসাধীন থাকা ১৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত ২৮ জন চিকিৎসাধীন আছেন।
রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস