পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্যপাড়া গ্রামের রফিক হাওলাদারের কন্যা উর্মি’র স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। আর সেই স্বপ্ন ভেঙে দিলো মরণব্যাধি ব্লাড ক্যান্সার।ক্যান্সারের ছোবলে পরে পরিবারের শেষ সম্বল বাড়ি টুকু বিক্রি করে উর্মি’র চিকিৎসার জন্য খরচ করা হয়েছে উর্মি’র পরিবার।
উর্মি’র বাবা রফিক হাওলাদার ,মা রুনু বেগম তার এক মাত্র কন্যাকে বাচানোর জন্য ধনাঢ্য ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন করেণ।মেধাবী ছাত্রী উর্মি ২০২০ সনে চট্রগামের মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরিক্ষার্থী ছিলেন। কিন্তু মরণব্যধি ব্লাড ক্যান্সারে তার জীবনের সকল আশা লন্ডভন্ড করে দিলো। বর্তমানে উর্মি ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তার চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা দরকার, এত পরিমান টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
তাই মেধাবী মেয়েকে বাচাঁনোর জন্য সমাজের বিত্তবান ব্যাক্তিদের কাছে সাহায্যের জন্য পরিবারের সবার আকুল আবেদন। উর্মি’র বাবা রফিক হাওলাদার জানান,উর্মির চিকিৎসার জন্য ইতিপূর্বে যে পরিমান টাকা ছিলো তা খরচ হয়ে গেছে আমার পক্ষে উর্মি’র চিকিৎসার খরচ যোগার করা একে বারেই অসম্ভব। তাই কোন দয়ালু ব্যক্তি আমার মেয়ে উর্মি’র চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে এই ঠিকানায় দয়া করে পাঠাতে পারেণ। সাহায্য পাঠানোর ঠিকানা শাহজালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখা। হিসাব নম্বর থানভী অ্যাকাউন্ট নং এ/ সি.২০০১১২১০০০২১২৬৮ পার্সোনাল বিকাশ নম্বর ০১৭১২-০৯১১৩২ উর্মি’র বাবার নিজস্ব মোবাইল নম্বর যোগাযোগের ঠিকানা ০১৮৪৬৫১৬৫৯০
বার্তা বাজার / ডাব্লিও.এস