করোনা প্রতিরোধে লক্ষীপুরে যৌথ অভিযান

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রাতেরাধে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসমাগম এড়াতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করনে কাজ করছেন তারা। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে প্রয়োজনবোধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা-উপজেলার একাধিক স্থানে জনসচতেনতা লিফলেট বিতরণ, মাইকিং, জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ বিভিন্ন কার্যক্রম করছে সেনাবাহিনী টিম।

একই সাথে হতদরিদ্র, দিনমজুরদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা-উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
লক্ষ্মীপুরের কর্মহীন মানুষদের জন্য ১শ মেট্রিক টন চাউল এবং ষাট লক্ষ টাকা জরুরী বরাদ্ধ এসেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ শহিদুল ইসলাম।

এদিকে লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৩জন হোম কোয়ারাইন্টাইনে পাঠানো হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে পাঠানো হয়েছে একজনকে। এনিয়ে মোট ১৪০৭ জন হোম কোয়ারাইন্টাইনে পাঠানো হয়। এদর মধ্যে ১৪ দিন কোয়ারাইন্টাইন অতিক্রম হওয়ায় ৮৪৫ জনকে ছাড়পত্র দিয়েছে সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার।

করোনা সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুর রেডক্রিসেন্ট, বণিক সমিতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক কাজ করছে। দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লাপ্স, হেড ক্যাপ, হ্যান্ড স্যানেটাইজার, সাবানসহ বিভিন্ন সুরক্ষা উপকরণ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর