জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি

জার্মানিতে বসবাসরত পাঁচ বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ডয়চেভেলে।

বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ শনিবার বলেন, আক্রান্ত পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দুজনের একজন মিউনিখ এবং অন্যজন মুন্সটার শহরের বাসিন্দা।

করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। এছাড়া মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে দুজনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিন জনের বয়স ত্রিশের নিচে। তবে সুরক্ষা আইনের কারণে তাদের সম্পর্কে আর কোনো তথ্য দেননি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর