আজ রোববার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার কর্যক্রম । চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন হবে । এরপর লেনদেন সমন্বয় করার জন্য ব্যাংক দেড়টা পর্যন্ত খোলা থাকবে।
ওই সময়ের মধ্যে ব্যাংকগুলোতে নগদ জমা, নগদ উত্তোলন ও বৈদেশিক মুদ্রা লেনদেনের পাশাপাশি ডিমান্ড ড্রাফট (ডিডি), পে-অর্ডার ইস্যু করতে পারবে। এছাড়া একই ব্যাংকের একই শাখায় থাকা বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর করা যাবে।
লকডাউনের মধ্যে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যাংকের সব শাখা খোলা রাখা হবে না। সীমিত আকারে দূরত্ব বিবেচনা করে ব্যাংকগুলো সীমিত আকারে শাখা খোলা রাখবে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান, টাকা স্থানান্তর, ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখার সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ২৬ মার্চ থেকে টানা ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে আজ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমিত আকারে ২ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে।
বার্তা বাজার / এম এস