জ্বর-সর্দি-কাশিতে একজনের মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

পটুয়াখালী শহরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। জ্বর ও কাশিতে ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় এলাকা ও এর আশপাশের এলাকায় করোনা ভাইরাস আতঙ্ক দেখা দেয়।

রাতেই জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মৃত আব্দুর রশিদ ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকাশ জেলখানার দক্ষিণ পাশে তার মেয়ের বাসায় কিছু দিন আগে বেড়াতে আসেন রশিদ।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, মৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস সন্দেহ করায় মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর