দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাধারণ ছুটি চলাকালীন সময়ে প্রতিদিন দুই হাজার পাঁচশ’ ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার থেকে রাজধানীর ৫০টি থানা থেকে একবেলা করে খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, রোববার থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের কাছে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেই দিন পর্যন্ত ডিএমপির এ কার্যক্রম চলবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস