করোনা প্রতিরোধের অভিযান চালাতে গিয়ে বৃদ্ধকে কান ধরিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। বিসিএস ৩৪ তম ব্যাচের সাইয়েমা হাসানকে বিভাগীয় শাস্তি প্রদানের বিষয়েও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।
কিন্তু সবকিছুকে ছাপিয়ে এই নারী কর্মকর্তাকে রীতিমত ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দিয়েছেন ডাচবাংলা ব্যাংকে রিজিওনাল ম্যানেজার হিসাবে কর্মরত জাফর আহমেদ নামের এক ব্যাক্তি।
ফেসবুকে এসিল্যান্ড সম্পর্কিত এক পোস্টে কমেন্ট করার সময় তিনি অত্যন্ত অশ্নীল এবং হিংস্র ভাষায় ওয়ি নাড়ি অফিসারকে ধর্ষণের হুমকি দিয়েছেন। ইংরেজিতে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি তিনি লিখেছেন ‘তাকে কোয়ারেন্টাইনে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলা উচিত’। একই সঙ্গে ওই নারী এসিল্যান্ডকে নিশ্চিতভাবে উচ্চমানসম্পন্ন আওয়ামী সরকারি কর্মকর্তা বলে দাবি করেন ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদ
এদিকে একজন নারীকে এভাবে ধর্ষণের হুমকি দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে একজন লিখেছেন, অফিসার তার কৃতকর্মের জন্য শাস্তি অবশ্যই পাবে এবং প্রক্রিয়া শুরু হয়েছে। শাস্তি দাবি আমরা সবাই করছি কিন্তু তাই বলে একজন নারীকে কুৎসিতভাবে ধর্ষণের হুমকি দিতে হবে?
বার্তাবাজার/এসজে