চৌগাছায় চারশত হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নভেল করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুসারে যশোরের চৌগাছা উপজেলার পাঁচটি ইউনিয়নে ০৪(চার)শত হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(২৮শে মার্চ)দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চৌগাছা উপজেলা প্রশাসনের পক্ষে নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে হতদরিদ্র ও দিনমজুরদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান তোতা মিয়া,শেখ আনোয়ার হোসেন,অবাইদুল ইসলাম সবুজ,আতাউর রহমান লালসহ ইউপি সদস্যবৃন্দ।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,১১ (এগার)টি ইউনিয়ন ও পৌরসভায় প্রাথমিক পর্যায়ে এক হাজার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।ইউনিয়ন কমিটির মাধ্যমে দরিদ্র ও দিনমজুরদের তালিকা প্রস্তুত করা হয়েছে।শনিবার ৫টি ইউনিয়নে ০৪(চার)শত পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।এই কার্যক্রম অব্যাহত থাকবে।কোন স্থানে অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর