কাতারে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসে কাতারে আজ শনিবার (২৮ মার্চ) প্রথম একজন বাংলাদেশির (৫৭) মৃত্যু হয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারে আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর