যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০১৯, আক্রান্ত ১৭ হাজার

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯ জনে। গত একদিনে দেশটিতে আড়াই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে শুক্রবার (২৭ মার্চ) মৃতের সংখ্যা ৭৫৯ থাকলেও শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে একদিনে আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। শুক্রবারের সংখ্যা থেকে এ বৃদ্ধির হার ৩৪ শতাংশ বেশি।

দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৯ জন। এর মধ্যে এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

গত মঙ্গলবার হাঙ্গেরিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক মারা গেছেন। বুদাপেস্টে মাত্র ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর