ইউএনওর সামনেই সাংবাদিককে লাঠিপেটা করলো পুলিশ

বরিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা প্রতিরোধের কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে পেটালো পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাতে বরিসাল সদর উপজেলার ইউএনও মোশারফ হোসেনের সামনে আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় কয়েজ্জন পুলিশ সদস্য মিলে ২ সংবাদ কর্মীর উপর হামলা করে। দেশ জনপদের শাফিন আহমেদ রাতুল ও দখিনের মুখ পত্রিকার নাসির উদ্দিন বেশ কয়েকবার তাদের আইডি কার্ড দেখানোর পরেও পুলিশের সদস্যরা বর্বরের মত তাদের মেরেছে।

গাড়িতে বসে সম্পূর্ণ ঘটনাটি নীরবে দেখে পৈশাচিক আনন্দ নিয়েছেন ইউএনও। তাকে এব্যাপ্রে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছুই দেখেননি বলে জানান। একইসাথে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান কাউকে লাঠিপেটা করার জন্য তিনি নির্দেশ দেননি।

এ সকল বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান বলেন, যদি তারা শাররীক নির্যাতন করে থাকেন তাহলে অবশ্যই সে অন্যায় করেছে। সাংবাদিক নির্যাতনে বিষয়ে তদন্ত সাপক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন বরিশালের সাংবাদিক সমাজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর