থামানো যাচ্ছে না সিরাজদিখানে চা দোকানের জনসমাগম

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের উদ্যোগ কোন তোয়াক্কাই করছেনা মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন এলাকার মানুষ। উপজেলার কোলা, বাসাইল, লতব্দী, বয়রাগাদী, ইছাপুরা, বালুচর ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নের গ্রামের দোকান গুলিতে চলছে অধিক লোকের সমাগম চায়ের দোকানে চলছে আড্ডা লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর করম আলী মার্কেটে প্রতিটি দোকানে সকাল হইতে রাত ৯ টা অধিক লোকের সমাগম বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট, চান্দেরচর লেক্কু মার্কেট মাদ্রাসা মার্কেট সহ উপজেলার বিভিন্ন গ্রামের দোকানে অধিক লোকের সমাগম লক্ষ যায়।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের উদ্যোগ কোন তোয়াক্কা করছেনা। এ অবস্থায় স্থানীয় বাজারগুলো মনিটরিং না করলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পরবে দেশবাসী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর